ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ঈদের দিন থেকে ৪৮ ঘণ্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস

    ঈদের দিন থেকে ৪৮ ঘণ্টা যেসব এলাকায় থাকবে না গ্যাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে থেকে দুদিন রাজধানী ঢাকা ও আশেপাশে কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

    এলাকাগুলো হলো- আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, ধামরাই।
     
    শুক্রবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা ঐসব এলাকায় গ্যাস থাকবে না।

    এর সঙ্গে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

    এদিকে ঈদ কবে হবে- এ নিয়ে আমাদের সবার মধ্যে একটা কৌতুহল বিরাজ করছে। ঈদের তারিখ নির্ভর করে কয়টি রোজা হবে সেটার ওপরে। তাই আগে থেকে নিশ্চিতভাবে তারিখ বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩ মে দেশে ঈদুল ফিতর হতে পারে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ