ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • অতিরিক্ত যাত্রী নিয়ে জরিমানা গুনল দুই লঞ্চ

     অতিরিক্ত যাত্রী নিয়ে জরিমানা গুনল দুই লঞ্চ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সরকারি বিধিনিষেধ অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে বাংলাবাজার ঘাটে দুইটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার বেলা ১১ টার দিকে এমভি সাগর পাড় ও এমএল দিপু-১ দুটি লঞ্চের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান। 

    জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার সকাল থেকেই বাংলাবাজার-শিমুলীয়া নৌরুট হয়ে ঢাকা থেকে ঘরমুখো যাত্রীরা দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ফিরতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের চাপও বাড়ে। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসানের নেতৃত্বে বাংলাবাজার ঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করায় দুইটি লঞ্চকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় পুলিশ, বিআইডব্লিউটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান বলেন, সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন করেছে। তাই লঞ্চগুলোকে আর্থিক জরিমানা করা হয়েছে। 

    তিনি জানান, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবা নিশ্চিতে ঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসসহ পর্যাপ্ত আইন শৃঙ্খলাবাহিনী নিয়োজিত রয়েছে।  

    বিআইডব্লিউটিএ বাংলাবাজার ঘাট পরিদর্শক আক্তার হোসেন বলেন, অতিরিক্ত যাত্রী নিয়ে শিমুলীয়া থেকে আসা দুইটি লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। যাত্রীচাপ সামাল দিতে বাংলাবাজার ঘাট থেকে আমরা খালি লঞ্চ শিমুলিয়া ঘাটে পাঠাচ্ছি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ