ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • তলা ফেটে ডুবে গেল স্পিডবোট

    তলা ফেটে ডুবে গেল স্পিডবোট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া স্পিডবোটটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিল। এসময় স্পিডবোটে ১১ জন যাত্রী ছিলেন। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

    বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।

    জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে স্পিডবোটটি মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পদ্মা সেতুর কাছাকাছি পৌঁছালে ঢেউয়ের তোড়ে বোটটি উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে-নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে যাত্রীদের উদ্ধার করে।

    কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহানুর আলী জানান, বোটটির তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ হয়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ