ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ‘সহযোগিতাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউক্রেন

    ‘সহযোগিতাকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউক্রেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়া ও তার বাহিনীকে সহযোগিতা করছে কারও বিরুদ্ধে এমন সন্দেহ হলেই ইউক্রেনের কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

    খবরে বলা হয়, রাশিয়া ও তার বাহিনীকে সহযোগিতাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ইউক্রেনের কর্তৃপক্ষ।

    রাশিয়ার আগ্রাসনের পর আইনসভায় গৃহীত নতুন আইনের অধীনে দখলদারদের সঙ্গে সহযোগিতা বা জনসম্মুখে তাদের সমর্থনকারী অপরাধীদের ১৫ বছর পর্যন্ত জেল দেওয়ার কথা বলা হয়েছে।

    অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে ইউক্রেনের সিকিউরিটি কাউন্সিলের প্রধান ওলেক্সি ড্যানিলভ বলেন, দখলদারদের ‘সহযোগীদের তালিকা’ তৈরি করা হচ্ছে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে। দেশজুড়ে কত মানুষকে সন্দেহ করা হচ্ছে সে বিষয়ে কোনো ধারণা দেননি ড্যানিলভ।

    ইউক্রেনের স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেন বলছে, দখলদারদের সহযোগিতা করার অভিযোগে ইতোমধ্যে দুইশ’র বেশি ফৌজদারি মামলা হয়েছে। এ ছাড়া দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিকিউরিটি সার্ভিসের দুই জেনারেলকে পদ থেকে বরখাস্ত করেছেন। তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ