ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় কৃষি জমি দখল করে রাতের আধাঁরে রাস্তা নির্মাণের অভিযোগ

     মঠবাড়িয়ায় কৃষি জমি দখল করে রাতের আধাঁরে রাস্তা নির্মাণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আধাঁরে মালিকানা কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লাসহ ১৮ টি পরিবার প্রধান গণস্বাক্ষর করে ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ৩০ এপ্রিল শনিবার গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন ওই কৃষি জমির ভুক্তভোগী মালিকরা। 

    জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বুখইতলা বান্ধবপাড়া আশ্রাব আলী‘র বাড়ি হইতে সের আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত সরকারি বরাদ্দে প্রায় ১ হাজার ফুট নতুন রাস্তা নির্মাণ করার অনুমোদন দেয়া হয়। কিন্তু স্থানীয় ইউপি সদস্য পুরাতন রাস্তাটি সংস্কার না করে এবং ওই নতুন রাস্তাটির আওতায় জমির মালিকদের সাথে আলোচনা না করেই ২৩ এপ্রিল রাতের আধাঁরে কৃষি জমি নষ্ট করে ভেকু দিয়ে নতুন রাস্তাটি নির্মাণ করেন।

    অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা জানান, ইউপি সদস্যের আত্মীয় একটি পরিবারের সুবিধা দেয়ার জন্য ১৮ টি পরিবারের কৃষি জমি নষ্ট করে রাতের আধাঁরে রাস্তাটি নির্মান করা হয়।

    প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য শাহিন মোতালেব জানান, রাস্তার অভাবে ওখানে ১০টি পরিবার দুর্বিষহ জীবন-যাপন করত। এখন তাদের কোনরকম একটি চলার পথ তৈরি হয়েছে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, সরেজমিনে পরিদর্শন করেছি। এমপি মহোদয়ের বরাদ্দকৃত টিআর দিয়ে দিনের বেলায় রাস্তাটি নির্মাণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ