ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • নরসিংদীতে জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ

    নরসিংদীতে জেলা পুলিশের ঈদ সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীতে জেলা পুলিশের উদ্যোগে সকল শ্রেণীর পুলিশ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার  জেলা পুলিশ লাইনসে ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।  

    সভায় জেলার সকল পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও আউটসোর্সিং-এ কর্মরত সদস্যদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    এসময় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও আউটসোর্সিং-এ কর্মরত সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

    উল্লেখ্য পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিভিল স্টাফ আউট সোর্সিং-এ কর্মরতদের পাঞ্জাবী, শাড়ী, বেডশীট, ঈদ কার্ড, চাবির রিং, চিনি গুড়ার চাল, চিনি (ফ্রেশ), নুডলস্, গুড়া দুধ, লাচ্ছা সেমাই, প্রাণ আপ, প্রাণ সস্, সয়াবিন তৈল, মুগ ডাল, প্রাণ গুড়া মসলা, শ্যাম্পু, লাক্স সাবান, প্রাণ ম্যাংগো বার, কিচমিচসহ সর্বমোট ১৯টি আইটেম প্রদান করা হয়। 

    এছাড়া মহিলা পুলিশ সদস্যদের জন্য উক্ত ১৯টি আইটেমসহ স্নো, মেহেদী, চুরি, চুলের ফিতা, আলতা, নেলপলিশ, লিপস্টিকসহ সর্বমোট ২৭টি আইটেম প্রদান করা হয়।

    তাছাড়া জেলা পুলিশের প্রতিটি পুলিশ সদস্যদের জন্য পাঞ্জাবী, শাড়ী, বেডশীট, ঈদ কার্ড, চাবির রিং প্রদান করা হয় এবং সিভিল স্টাফ ও আউটসোর্সিং-এ কর্মরত সদস্যদের নগদ ১০০০/- টাকা করে প্রদান করা হয়। সভায় পুলিশ সদস্য, সিভিল স্টাফ/আউট সোর্সিং-এ কর্মরত সর্বমোট ১৪৬৮ জনকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ