ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বিশ্বের আকাশে চাঁদ ওঠায় পটুয়াখালীর বদরপুরে ঈদ উদযাপন

    বিশ্বের আকাশে চাঁদ ওঠায় পটুয়াখালীর বদরপুরে ঈদ উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের আকাশে চাঁদ দেখতে পাওয়ায় পটুয়াখালীর বদরপুরের দরবারে শরিফে রোববার (১ মে) উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

    দরবারে শরিফে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    শত বছরের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি ধরে তারা বিশ্বের যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। সকালে বদরপুর দরবার শরিফ জামে মসজিদে এ ঈদের জামাতের ইমামতি করে ইমাম মাওলানা মো. শফিকুল আলম গণি।

    নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে স্থানীয় শতশত মুসল্লি অংশ নেন।

    পরে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দরবার শরিফের পক্ষ থেকে মুসল্লিদের পায়েস খাওয়ানো হয়।

    পরে ইমাম মাওলানা মো. শফিকুল আলম গণি বলেন, আফগানিস্তানের ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এছাড়া নাইজেরিয়া এবং মালি ও পাকিস্তান উজিহান প্রদেশের আকাশেও চাঁদ দেখা গেছে। এজন্য পটুয়াখালীর বদরপুরসহ কয়েকটি গ্রামে রোববার ঈদ উদযাপিত হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ