ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী ইমন হাওলাদার (২৬) কে  রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে গুলিশাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। ইমন গুলিশাখালী গ্রামের মো. রিপন হাওলাদারে ছেলে।

    মঠবাড়িয়া থানার এস. আই কামরুল ইসলাম জানান, উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডস্থ গুলিশাখালী মঠবাড়িয়া টু পাথরঘাটা মহাসড়কে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় মহা সড়কের পূর্ব পাশে জণৈক হাশেম মিয়া এর ধানী জমিতে ফেলে ইমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করলে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ইমন হাওলাদার মাদক চালান আনে। গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে এস. আই কামরুল ইসলাম বাদি হয়ে ইমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার সাকালে ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ