ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কীর্তনখোলা নদীতে দুর্ঘটনার শিকার ৩০০ টন গমবাহী কার্গো  বাবুগঞ্জে ভুয়া নারী চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা  গাজীপুরে পুলিশ ও বিএনপি নেতা নিহত, ট্রাকচালক বরিশালে গ্রেপ্তার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ 
  • মঠবাড়িয়ায় ইয়াবা কারবারি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ইয়াবা কারবারি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী ইমন হাওলাদার (২৬) কে ১ মে রোববার মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। গোন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে গুলিশাখালী এলাতা থেকে তাকে গ্রেপ্তার করে মঠবাড়িয়া থানা পুলিশ। ইমন গুলিশাখালী গ্রামের মো. রিপন হাওলাদারে ছেলে।

    মঠবাড়িয়া থানার এস. আই কামরুল ইসলাম জানান, উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডস্থ গুলিশাখালী মঠবাড়িয়া টু পাথরঘাটা মহা সড়কে মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে। এসময় মহা সড়কের পূর্ব পাশে জণৈক হাশেম মিয়া এর ধানী জমিতে ফেলে ইমনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করলে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ইমন হাওলাদার মাদক চালান আনে। গোপন সংবাদের ভিত্তিতে ও অভিনব কায়দায় তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাতে এস. আই কামরুল ইসলাম বাদি হয়ে ইমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। রোববার সাকালে ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ