ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • নোয়াখালীতে ডোবার পাড়ে মিলল নবজাতক

    নোয়াখালীতে ডোবার পাড়ে মিলল নবজাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে সদ্য জন্ম নেয়া এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার (৩০ এপ্রিল) বিকালের দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  

    পুলিশ জানায়,  ৩০ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের নলদিয়া গ্রামের মিয়াজন সারেং বাড়ী সংলগ্ন ডোবার পাড়ে বাঁশঝাড় ও লতা-পাতায় ঘেরা ঝোপে নবজাতক ছেলে শিশুটির কান্নার শব্দ পায় স্থানীয় লোকজন। এরপর স্থানীয় এলাকাবাসী ওই নবজাতককে উদ্ধার করে ঘটনাস্থল সংলগ্ন আব্দুল মাঝির বাড়ীর বাসিন্দা নিঃসন্তান রিকশাচালক ওবায়দুল হক (৩৮) ও রিনা (৩০) দম্পতির হেফাজতে দেন। তাদের ৭ বছরাধিক বিবাহিত জীবনে কোন সন্তান হয়নি। বর্তমানে তারা শিশুটির দেখভাল করছে।  

    বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন,বাচ্চাটি মোটামুটি সুস্থ। তবে তার শরীরের একাধিকস্থানে পোকামাকড়ের কামড়ের দাগ ও জন্মগত ক্ষত চিহ্ন দেখা যায়। পরিপূর্ণ সুস্থতার জন্য তাঁর সুচিকিৎসার প্রয়োজন রয়েছে।
    এসপি আরো জানায়, নবজাতক শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন দম্পত্তি। তারা বাচ্চাটির নাম রাখেন সাখাওয়াত আহমেদ আরিয়ান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ