ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ক্রিকেটের অল-রাউন্ডার মেহেদি মিরাজ ঈদ করেছেন বরিশালে

    ক্রিকেটের অল-রাউন্ডার মেহেদি মিরাজ ঈদ করেছেন বরিশালে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার (৩ মে) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঈদ-উল-ফিতর। ক্রিকেটাঙ্গনে থাকা খেলোয়াড়রাও পরিবারের সঙ্গে পালন করছেন মুসলমানদের সবচেয়ে খুশির এই দিবসটি। ঈদে ছুটিতে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

    এদের মধ্যে খুলনার মাটিতে বেড়ে ওঠা জাতীয় দলের অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ ঈদ করেছেন বাপ-দাদার ভিটে বরিশালের বাকেরগঞ্জে। সেখানে ছেলের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই অল রাউন্ডার। তবে ইনজুরির কারণে আঙুলে ব্যান্ডেজ থাকায় বাঁধনহীন আনন্দটা হচ্ছে না।

    এর বাইরে টেস্ট অধিনায়ক মুমিনুল হক কক্সবাজারে ঈদ উদযাপন করছেন। স্ত্রীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তরুণ পেস তারকা তাসকিনের ঈদ এবার দ্বিগুণ খুশির।

    মাত্র পাঁচ দিন আগে কন্যাসন্তানের বাবা হয়েছেন ইনজুরি আক্রান্ত এই পেসার। নিজের পুত্র-কন্যার সঙ্গে তার ঈদ কাটছে জম্পেশ এবং অবশ্যই বরাবরের মতো তিনি বাবা এবং স্বজনদের সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আমাদের জন্য প্রার্থনা করুন।’

    ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ঈদ কাটাচ্ছেন ঢাকায়। তবে তার মা দেশের বাইরে থাকায় কিছুটা মন খারাপ তামিমের। ফেসবুকে বিজ্ঞাপনী কম্পানির লোগো সংবলিত ভিডিও প্রকাশ করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই কাজ করেছেন মুশফিক-সাকিব-মাহমুদউল্লাহরা।

    সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। দুই বছর করোনার কারণে ঠিকঠাক ঈদের আনন্দ হয়নি। এবার নেই কোনো বিধিনিষেধ। সবাই মেতে উঠেছেন ঈদের আনন্দে।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ