ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কলাপাড়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত

    কলাপাড়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাস সংঘর্ষে কলেজছাত্র নিহত
    নিহত কলেজছাত্র মুহিবুল্লাহ্
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিবুল্লাহ (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাষ্টারবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
     
    নিহত মহিবুল্লাহ উপজেলার চাকামাইয়া ইউনিয়নের কাঠালপাড়া গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে এবং বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ফজলুল হক ডিগ্রী কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন।
     
    পুলিশ ও মহিবুল্লাহর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে কলাপাড়া পৌর শহরের শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে বোন জামাই আলআমিনের বাড়ি নয়া মিস্রীপাড়া গ্রামে মোটরসাইকেল যোগে রওয়ানা দেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন বোন জামাই সজিব।
     
    পথিমধ্যে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মাষ্টাবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু'জনই মারাত্মক জখম হয়।
     
    পরে স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাদেরকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মহিবুল্লাহকে মৃত: ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত সজিবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
     
    কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ