ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৪ জনের দাফন সম্পন্ন

    কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত ৪ জনের দাফন সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ জন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোকের মাতম চলছে গ্রামজুড়ে। ঈদ আনন্দ রূপ নিয়েছে বিষাদে। গ্রামজুড়ে শুধু কান্না আর আহাজারি। শোকে বিহ্বল স্বজনসহ গোটা এলাকার মানুষ। এমন চিত্র এখন কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে।

    এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত আস্তানগর গ্রামের বাসিন্দা মৃত: আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান (৪৫), দাউদ মন্ডলের ছেলে লাল্টু মন্ডল (৪২), মৃত হোসেন মন্ডলের ছেলে আবুল কাশেম (৬৫) এবং মৃত: আবুল মালিথার ছেলে আব্দুর রহিম মালিথার (৭০) ময়নাতদন্ত মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে ময়নাতদন্ত শেষে চার জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    ময়নাতদন্ত সম্পন্ন করেন ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান জনি। তিনি জানান, চারজনকেই ধারালো অস্ত্র দিয়ে শরীরে উপর্যুপরি একাধিক আঘাত করা হয়েছে। আঘাতের কারণে রক্তক্ষরণ হয়ে তাদের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যেই মঙ্গলবার বিকেলে জানাজা শেষে ঝাউদিয়ার আস্তানগর গোরস্থানে নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে।

    উল্লেখ্য, ঈদের আগের দিন সোমবার বিকেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ