ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঈদ আনন্দে বেরিয়ে তিন যুবকের মৃত্যু 

    ঈদ আনন্দে বেরিয়ে তিন যুবকের মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে বাইকে ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলের আরোহী তিন তরুণের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি সর্দারপাড়া এলাকার পয়গাম আলীর ছেলে নতুন ইসলাম (১৮), একই এলাকার তারেক বিল্লাহর ছেলে মাহবুবার রহমান শিশির (১৮) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)।

    স্থানীয়রা জানান, বুধবার বিকেলে তারা বাড়ি থেকে মোটরসাইকেলে মহারাজা দীঘিতে ঘুরতে যাচ্ছিলেন।

    যাওয়ার পথে তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের বাইকের হাতলে ধাক্কা দিলে তাদের মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত অবস্থায় তিনজনকেই স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত তিনজন সম্পর্কে প্রতিবেশী চাচাতো ভাই।

    পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় ওই তিন তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ