ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ইউপি চেয়ারম্যানের গুলি ছোড়ার ছবি ভাইরাল

    ইউপি চেয়ারম্যানের গুলি ছোড়ার ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দার নিয়োগ নিয়ে দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া হেলমেট মাথায় দিয়ে নিজের লাইসেন্সকৃত বন্দুক দিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তার এই গুলি ছোড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। 

    বৃহস্পতিবার সকালে উপজেলার সৈদরটুলা মহল্লায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, উপজেলা সদরের সৈদরটুলা ছান্দের সর্দার নিয়োগ নিয়ে ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া এবং জামাত নেতা ইকবাল বাহার খান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম খান পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ধন মিয়াকে আটকের চেষ্টা করা হচ্ছে। তবে তাকে পাওয়া যায়নি।

    তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। 

    এদিকে, বীর মুক্তিযোদ্ধা ধন মিয়া বলেন, জামাত-শিবির নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা করে বাড়িঘর ভাঙচুর করেছে। আত্মরক্ষা করতে গিয়ে গুলি ছুড়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ