ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ছেলের হাতে বাবা খুন

    ছেলের হাতে বাবা খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে পালক ছেলের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কুশুরা ইউনিয়নের বুচারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত ছেলে নুর মোহাম্মদকে (৪০) এলাকাবাসী আটকের পর পুলিশে সোপর্দ করেছে।

    জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বুচারবাড়ি গ্রামের মৃত কালু দেওয়ানের ছেলে দিদার দেওয়ান (৭০) নিজের সন্তান না হওয়ায় প্রায় ৪০ বছর আগে নুর মোহাম্মদকে পালক আনেন। এরপর সে নিজের সন্তানের মতো লালন-পালন করে তাকে বড় করে তোলেন। এরপর বিয়ে করিয়ে নিজ বাড়িতেই ঠাঁই দেন। এসময় দিদার দেওয়ান আরেকটি বিয়ে করেন। এ ঘরে তার দুটি পুত্র সন্তান হয়। সব মিলিয়ে তারা একই বাড়িতে বসবাস করেন।

    গত কয়েকদিন ধরে নুর মোহাম্মদ নিজ নামে জমি চাইলে বাবা দিদার দেওয়ানের সাথে তার বিরোধ হয়। এ সূত্র ধরে বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে তর্কের একপর্যায়ে বাবাকে মারধর শুরু করে এবং হাতে থাকা শাবল দিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় এলাকাবাসী তাকে আটক করে ধামরাই থানা পুলিশে খবর দিয়ে সোপর্দ করে। আর খুন হওয়া দিদার দেওয়ানের লাশ উদ্ধার করে পুলিশ।

    ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর খুনিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ