ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সু চির আপিল খারিজ

    সু চির আপিল খারিজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির করা আপিল খারিজ করেছেন জান্তা আদালত।


    গত সপ্তাহে করা এই আপিল বুধবার নাকচ করা হয়েছে। এ খবর এএফপিকে জানিয়েছেন জান্তার মুখপাত্র জাও মিন তুন। তিনি বলেন, ইউনিয়ন সুপ্রিমকোর্ট তার দণ্ডের আপিল প্রত্যাখ্যান করেছে।

    সু চি এ রায়ের বিষয়ে উচ্চতর আদালতে চ্যালেঞ্জ করবেন বলেও একটি সূত্র এএফপিকে জানিয়েছে।

    গত বছরের ফেব্রুয়ারিতে করা অভ্যুত্থানে সু চি সরকারকে উৎখাত করার পর থেকেই তিনি সামরিক হেফাজতে রয়েছেন। আর তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে এগুলোর জন্য তার ১৫০ বছরেরও বেশি সময়ের জেল হতে পারে বলে জানায় সূত্রটি।

    গত সপ্তাহে ক্ষমতাচ্যুত নেত্রীর বিরুদ্ধে ইয়াঙ্গুনের সাবেক চিফ মিনিস্টার ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার ও সোনার বার ঘুস নেওয়ার অভিযোগে সু চিকে এ দণ্ড দেওয়া হয়। দেশটির রাজধানী নেপিদোর সেনা সরকারের একটি বিশেষ আদালত এ রায় দেন।

    সুপ্রিমকোর্টে সু চির করা আপিল সম্পর্কে একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, আপিলটি করার সঙ্গে সঙ্গেই সেটি খারিজ করে দেন আদালত। সেখানে দুপক্ষের যুক্তি শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়।

    নতুন আপিলের জন্য কোনো তারিখ দেওয়া হয়নি, যেটি কেন্দ্রীয় সুপ্রিমকোর্টে দুই বিচারপতির সামনে শুনানি হবে।

    তার দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার আগে, ৭৬ বছর বয়সি সু চিকে ইতোমধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানি, করোনার নিয়ম লঙ্ঘন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গ করার জন্য ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

    এ ছাড়া সু চির অন্যান্য অভিযোগের বিরুদ্ধে লড়াই করার সময় তাকে নেপিদোতে একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দি করা হবে। ইতোমধ্যে তিনি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনি জালিয়াতির অভিযোগসহ অন্যান্য বিচারের মুখোমুখি হয়েছেন।

    তার অন্যান্য রায়ে আদালতের শুনানিতে সাংবাদিকদের উপস্থিত হতে নিষেধ করা হয়েছে। আর সু চির আইনজীবীদেরও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ