ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মসজিদে টুপি মাথায় ভারতের চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী, ছবি ভাইরাল

    মসজিদে টুপি মাথায় ভারতের চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী, ছবি ভাইরাল
    ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুসলমানদের ঈদের শুভেচ্ছা বিনিময় করতে টুপি পড়ে মসজিদে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ চক্রবর্তী। আলোচিত সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর জিনিউজের। 


    খবরে বলা হয়, ঈদে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী টিটাগড়ে একটি মসজিদে যান। সেখানে সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করার পরই মাজারে মাথা ঠেকিয়ে দোয়া করেন বিধায়ক। 

    এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু উগ্র হিন্দুত্ববাদের সমর্থকদের রোষানলে পড়েন দুই বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী। নেতিবাচক মন্তব্যকারীদের দাবি, নিজের ধর্মকে অপমান করেছেন রাজ। এরপর একের পর এক তীর্যক মন্তব্য ধেয়ে আসে তার দিকে। 

    এ বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, 'আগামী দিনেও টুপি পরে মসজিদে যাব। আমার কাছে মনুষ্যত্বই ধর্ম। কার কী ধর্ম হবে সেটা তো তাঁর হাতে থাকে না, তাহলে জন্মের আগেই জানিয়ে দাওয়ার চেষ্টা কর, তুমি জন্মের পর এই ধর্ম পাবে। সে রাজি হলে তবেই জন্মাক। সেটা যখন সম্ভব নয়, তখন কারোর জ্ঞান শুনব না। যাঁরা কটুকথা বলছেন সেটা তাঁদের রুচিবোধের ব্যাপার, আমি কাউকে উত্তর দিতে চাই না। কোনও কৈফিয়ত দেব না।'  

    রাজ আরও বলেন, ‘আমি কখনই কমেন্ট বক্স দেখি না। আমাকে একজন গতকাল এই বিতর্কের কথা জানান, আমি এগুলো নিয়ে বিশেষ ভাবি না। আমি কী করব, কী পরব, তা নিয়ে কাউকে কৈফিয়ত দেব না। ট্রোলারদের কথার উত্তর দেওয়ারও প্রয়োজন মনে করি না। আমি গুরুদ্বারে গেলে মাথায় রুমাল বাঁধি, মাজারে গেলে টুপি পরি। গণতান্ত্রিক দেশে আমার পূর্ণ অধিকার আছে, আমি আমার যা মনে হবে তাই করব। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ