ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, সমালোচনার ঝড়

    পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, সমালোচনার ঝড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন ছাত্রলীগ নেতা―এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। তবে বিভিন্ন সময় বিভিন্ন নেতার হাত ধরে উঠে আসা এই ছাত্রলীগ নেতার দায় নিচ্ছেন না কেউ।

    পিস্তল হাতে ছবি তোলা ওই ছাত্রলীগ নেতার নাম আবু বক্কার সিদ্দিকী রাতুল।


    তার ফেসবুকের তথ্য অনুযায়ী তিনি মানিকহাট ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ও পাবনা জেলা ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক।  

    আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিহাট ইউনিয়নের গাবগাছী গ্রামের মো. মোস্তফা কামাল বাবুর সন্তান। মোস্তফা কামাল বাবু নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক।

    নাম প্রকাশ না করার শর্তে এক আওয়ামী লীগ নেতা বলেন, 'বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে থাকা সুবিধাভোগী আবু বক্কার সিদ্দিকী রাতুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী। রাতুল দীর্ঘদিন ধরে পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। আমরা অবিলম্বে এই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি । '

    সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, 'আমরা খবর পেয়েছি এবং বিষয়টি তদন্ত করে অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা করছি। '


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ