ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • উপজেলা চেয়ারম্যান শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ

    উপজেলা চেয়ারম্যান শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণ
    বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়া বাড়ায় মনের সবল’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের উজিরপুরে উপজেলা চেয়ারম্যান শর্টপিচ টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) বিকাল ৪টায় উজিরপুর মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

    খেলার চূড়ান্ত ফলাফল শেষে বিজয়ী এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার।

    এর আগে উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফাইনাল খেলা তাঁরাবাড়ি একাদশ বনাম আলফা ওয়ারিয়ার্স একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আলফা ওয়ারিয়ার্স প্রথমে ব্যাটিং করে ১৪১ রানের টার্গেট ছুড়ে দেন। জবাবে তাঁরাবাড়ি একাদশ সাত উইকেট হারিয়ে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

    খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্টে আয়োজিক কমিটির সভাপতি শামসুল হক সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন,  ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম, খেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির প্রমুখ।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ