ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত
    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক সালাউদ্দিন পারভেজ। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর হাতে সালাউদ্দিন পারভেজ (৩৭) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গত সোমবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশের ইউগি শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা তাঁকে উপর্যুপরি গুলি চালিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু। 

    নিহত ব্যবসায়ী পারভেজ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের কাবিল মিয়াবাড়ির বীর মুক্তিযোদ্ধা নুরনবী মিয়ার ছেলে।
     
    আজ শুক্রবার দুপুরে নিহতের চাচাতো ভাই নজরুল হাসান বুলু গনমাধ্যমকে বলেন, স্বজনদের সহযোগিতায় সে দেশের সব প্রক্রিয়া শেষে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এমিরেটস ৫৮৬ এয়ারলাইনসে ব্যবসায়ী বুলুর মরদেহ দেশে পৌঁছাবে। মরদেহ গ্রহণ করবেন তাঁর বাবা মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়াসহ স্বজনেরা। আগামীকাল শনিবার বেলা ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে। 


    নজরুল হাসান আরও বলেন, পারভেজ ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সাউথ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রদেশে ছয়-সাতটি সুপারশপ ছিল তাঁর। দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা চাহিদামতো চাঁদার জন্য মরিয়া হয়ে ওঠে। গত সোমবার ৩০ রমজানের ইফতারের আগমুহূর্তে তাঁকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। 


    পরিবার সূত্রে জানা যায়, তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে পারভেজ তৃতীয়। তাঁর তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। স্ত্রী বর্তমানেও অন্তঃসত্ত্বা। সালাউদ্দিন পারভেজ সর্বশেষ দেশের বাড়িতে দুই মাস ছুটি কাটিয়ে গত ২ মার্চ আবার দক্ষিণ আফ্রিকায় ফিরে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ