ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • যেসব ফিচার বন্ধ করছে ফেসবুক

    যেসব ফিচার বন্ধ করছে ফেসবুক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ কয়েকটি ফিচার বন্ধ করে দেবে বলে জানা গেছে। যার মধ্যে অন্যতম হলো ফেসবুক পডকাস্ট।

    ফিচার বন্ধের ব্যাপারে ফেসবুক জানায়, সব কিছু ঠিক থাকলে আগামী মাসে পডকাস্ট ফিচারটি বন্ধ করে দেয়া হবে।

    প্রতিষ্ঠানটি আরও জানায়, অডিও প্রযুক্তিতে কিছু পরিবর্তন আনা হচ্ছে। সে কারণেই পডকাস্ট ফিচারটি বন্ধ করা হচ্ছে। একইসাথে Soundbits এবং Audio Hubs-ও বন্ধ করা হচ্ছে।

    ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‌‌আমরা নিয়মিত প্রতিটি ফিচারের মধ্যে আপডেট আনার চেষ্টা করছি। উদ্দেশ্য একটাই। যাতে ব্যবহারকারীরা আরও ভালোভাবে সব ফিচার ব্যবহার করতে পারেন।

    অপরদিকে মেটা জানিয়েছে, তারা বর্তমানে শর্ট ভিডিও প্ল্যাটফর্ম নিয়ে বেশি আগ্রহী। মূলত টিকটকের সঙ্গে পাল্লা দিতেই এই পরিকল্পনা।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ