ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট, পাথর উত্তোলন বন্ধ

    মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট, পাথর উত্তোলন বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ মধ্যপাড়া পাথর খনি থেকে পাথর উত্তোলন আবারও বন্ধ হয়ে গেছে। খনি ভূগর্ভে পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরক সংকটে পড়ে দুই মাসের মধ্যে দ্বিতীয় দফায় পাথর উৎপাদন বন্ধ করে দিয়েছে উৎপাদন ঠিকাদার জিটিসি। 

    গত ৩০ এপ্রিল খনি শ্রমিকদের ঈদুল ফিতরের ছুটি দিয়ে পাথর উৎপাদন বন্ধ করা হয়। ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (০৫ মে) উৎপাদন শুরু করার মতো প্রয়োজনীয় বিস্ফোরক (ডেটোনেটর, কট, জেলসহ অন্যান্য বৈদ্যুতিক মালামাল) না থাকায় অনির্দিষ্টকালের জন্য শ্রমিক-কর্মচারীদের ছুটি দিয়ে দেয় জিটিসি।

    খনি সূত্রে জানা যায়, মধ্যপাড়া খনিতে বছরে ৫-৬ কোটি টাকার অ্যামোনিয়াম নাইট্রেট ও বিস্ফোরক প্রয়োজন হয়। এর পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়।

    এদিকে বার বার উৎপাদন বন্ধ হওয়ায় এক দিকে জিটিসি লক্ষ্যমাত্রা অনুযায়ী পাথর উৎপাদন করতে ব্যর্থ হবে এবং বড় ধরনের লোকসানে মুখে পড়বে। অপরদিকে প্রতি মাসে মোটা অঙ্কের রাজস্ব হারাবে সরকার এবং খনিটিও আবার লোকসানের মুখে পড়বে বলে জানা গেছে।

    নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, বিস্ফোরক আমদানির জন্য তিন দফা দরপত্র আহ্বান করলেও কেউ দরপত্র শিডিউল পর্যন্ত ক্রয় করেনি। তাছাড়া সরকারি নানা নিয়মনীতি মেনে আমদানি করতে দীর্ঘ প্রক্রিয়া চলে। তবে পেট্রোবাংলার সহায়তায় ভারত থেকে বিশেষ ব্যবস্থায় বিস্ফোরক নিয়ে আসার চেষ্টা চলছে। 

    এমজিএমসিএলের মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) মীর পিনাক ইকবাল বলেন, খনির পাথর কাটার কাজে ব্যবহৃত বিস্ফোরক বিদেশ থেকে আমদানি করা হয়। তবে খুব শিগগিরই তা নিয়ে আসা হবে ও খনির পাথর উৎপাদন শুরু করা হবে।

    উল্লেখ্য চলতি বছরের গত ১২ মার্চ অ্যামোনিয়াম নাইট্রেট সংকট পড়া ১ম দফায় উৎপাদন বন্ধ হয় এবং ২৭ মার্চ চালু হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ