ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ‘শেখ হাসিনা সরকার দেশের দু:স্থদের স্বাবলম্বী করতে কাজ করছেন’

    ‘শেখ হাসিনা সরকার দেশের দু:স্থদের স্বাবলম্বী করতে কাজ করছেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ‘শেখ হাসিনা শাসন আমলে দেশের কোন দু:স্থ ও অসহায় মানুষ  না খেয়ে থাকে না। তিনি সব সময় তাদের ভাগ্যের উন্নয়নে ও  স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছেন। তাইতো তাদের  উন্নত মানের খাবার প্রদান করছেন’। 

    শনিবার (০৭ মে) উপজেলার  বিভিন্ন  ইউনিয়নের দু:স্থ ও অসহায় পরিবারকে প্রধান মন্ত্রীর দেয়া উন্নত মানের শুকনা খাবার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।  ওই দিন সকালে উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ আলম ফরাজী, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী প্রমুখ।  

    এ  সময়  উপজেলার ৯টি ইউনিয়নের ১৬০ জন দু:স্থকে ওই  শুকনা খাবার ও চাল প্রদান করা হয়।  পরে মন্ত্রী ওই দিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা ও মাটিভাঙ্গা ইউনিয়নের বৈবুনিয়া এলাকার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের  শুকনো খাবার ও বস্ত্র   প্রদান করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ