ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

    আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
    এএফপির ফাইল ছবিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ (বামে)
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল শপথ গ্রহণের মাত্র তিনদিন আগে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

    বলা হয়েছে, আজ উত্তর কোরিয়া পূর্ব উপকূলীয় সমুদ্রে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ধারণা করা হচ্ছে, সিনপোর আশপাশের এলাকা থেকে নিক্ষিপ্ত মিসাইলটি সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম)। 

    অন্যদিকে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি শনাক্ত করেছে প্রতিবেশী দেশ জাপানও। শনিবার এক টুইটার বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা মনে করছেন, উৎক্ষেপণ করা যন্ত্রটি একটি ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। সূত্র : সিএনএন, আল-জাজিরা ও রয়টার্স।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ