ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষ, নিহত ৬ 

    দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষ, নিহত ৬ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে বনপাড়া-ঢাকা মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।   

    প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের বাস এবং নাটোর থেকে ঢাকাগামী সিয়াম পরিবহনের বাসের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সংঘর্ষ হয়।

    এতে দুই বাস পাশের খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নারী ও পাঁচজন পুরুষ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৫০ জন।

    এই ঘটনার খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায় ও নিহতদের উদ্ধার করে। ন্যাশনাল ট্রাভেলসের বাস থেকে চারজন পুরুষ এবং সিয়াম পরিবহনের বাস থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  

    ফায়ার সার্ভিস রাজশাহী রেঞ্জের সহকারী পরিচালক দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই জনের পরিচয় আপাতত পাওয়া গেছে। তারা ভাই-বোন। তারা হলেন- সাদিয়া (১২) ও কাউসার (১৮)। তারা সিয়াম পরিবহনের যাত্রী ছিলেন। তাদের মা ওই বাসেই ছিলেন এবং অক্ষত আছেন। নিহত ভাই-বোন নাটোরের হরিশপুরের পাইকারদোল গ্রামের কাওসার হোসেনের সন্তান।

    নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ