ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • ৮০ টাকায় এক হালি লেবু

    ৮০ টাকায় এক হালি লেবু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: আসন্ন রমজান উপলক্ষে লেবুর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছামতো যখন তখন যে কোনো নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। দেশে করোনা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দৈনিক রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। 


    করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে বা আক্রান্ত হয়ে গেলেও সেই রোগের উপশমে ভিটামিন ‘সি’ একটি গুরুত্বপূর্ণ উপাদান। অনেক দেশেই করোনা আক্রান্ত রোগীকে বিভিন্ন ডোজে ভিটামিন ‘সি’ দিয়ে অনেক উপকার পাওয়া গেছে।  আর আমাদের দেশে এ ভিটামিন ‘সি’-এর সবচেয়ে সহজলভ্য উৎস হচ্ছে লেবু। 

    কিন্তু করোনার এই উদ্ভূত পরিস্থিতিকে একশ্রেণির অসাধু ও সুযোগসন্ধানী ব্যবসায়ীরা হাতিয়ার হিসেবে নিয়েছেন। সুযোগ বুঝে বাজারে লেবু কম বলে দাম বাড়িয়ে দিয়েছেন পণ্যটির।

    রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজারে এক হালি লেবুর দাম ৮০ টাকা চাওয়া হচ্ছে! সে হিসাবে একটি লেবুর দাম ২০ টাকা। 

    কাঁচাবাজারের ব্যবসায়ী জানান, গত সপ্তাহে লেবুর দাম ছিল ১০০ টাকা। আজ (শুক্রবার) ৮০ টাকা হালি বিক্রি হচ্ছে। বাজারে লেবু কম। এ জন্য দাম বেশি। পাইকারি বাজার থেকে বেশি দামে লেবু কিনতে হচ্ছে বলে জানান তারা। 

    কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, এক হালি দেশি লেবু ৮০ টাকায় বিক্রি হচ্ছে। একটি লেবুর দাম ২০ টাকা। তবে কাগজি লেবুর দাম কম। এই জাতের এক হালি লেবুর দাম ৫০ টাকা। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ