ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • ইমামের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    ইমামের বিরুদ্ধে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রংপুরের মাহিগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাহফুজুর রহমান (৩০) নামে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (৬ মে) নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় মামলা করেছেন।

    পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটার দিকে মাহিগঞ্জের তৈয়ব দলবাড়ি এলাকার মফিজুল ইসলামের ছেলে স্থানীয় একটি মসজিদের ইমাম মাহফুজুর রহমান (৩০) শিশুটিকে চকোলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

    পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ওই দিন মধ্যরাতে তাকে থানায় নিয়ে আসেন তার বাবা ও পরিবারের সদস্যরা।

    এরপর শিশুটিকে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।  
    অভিযুক্ত মাহফুজ স্থানীয় নাগদাহ কেরামতিয়া মসজিদে ইমামতি করেন। তিনি একজন বিবাহিত। ঘটনার সময় তার স্ত্রী বেড়াতে গিয়েছিলেন।

    মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ