ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ঈদের দিন বিরিয়ানি খেতে গিয়ে পেটে গেল বহুমূল্যের রত্ন

    ঈদের দিন বিরিয়ানি খেতে গিয়ে পেটে গেল বহুমূল্যের রত্ন
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদের দিন সব বাড়িতেই সুস্বাদু সব খাবারের আয়োজন থাকে।  ছোটবড় সকলেই  উৎসবের এই দিনে পেটপুরে মজার মজার সেইসব খাবার খান। তবে ঈদে মজার খাবারের আবেশে বহুমূল্যের রত্ন খেয়ে ফেলেছেন তিনি।


    ভারতের চেন্নাইয়ে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, যে বন্ধুর বাসায় ঈদের দাওয়াত ছিল তার একটি গহনার দোকান আছে। বাড়িতে সেই দোকানের কয়েকটি মূল্যবান রত্ন এনে রেখেছিলেন তিনি।

    ঈদের দিন নিমন্ত্রিত ওই যুবক বিরিয়ানির সঙ্গে রত্নও গিলে ফেলেন। 

    অতিথিরা চলে যাওয়ার পর বহুমূল্যের রত্নগুলো খুঁজে না পেয়ে পুলিশের শরণাপন্ন হন ওই ব্যক্তি। 

    পুলিশ তদন্ত শুরু করে আগত অতিথিদের জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক তাৎক্ষণিকভাবেই রত্নগুলো গিলে ফেলার কথা স্বীকার করেন। ওই সময় তিনি মদ্যপ ছিলেন বলে ধারণা করছে পুলিশ।

    চিকিৎসকরা ওই যুবককে এনিমা দেওয়ার পরে রত্নগুলো উদ্ধার করতে সক্ষম হন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ