ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মসজিদের ইমাম নিয়ে মারামারিতে প্রাণ গেলো বৃদ্ধের

    মসজিদের ইমাম নিয়ে মারামারিতে প্রাণ গেলো বৃদ্ধের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেত্রকোনার মোহনগঞ্জে মসজিদের ইমাম নির্ধারণ নিয়ে মারামারিতে মো. মতি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    শনিবার (৭ মে) সকালে নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলামসহ ২২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা মামলা করেন। গ্রেফতাররা হলেন- উপজেলার কেওয়ারদিঘী গ্রামের অলিউল্লাহ (৪৮), কাঞ্চন (৪৫) ও নিজাম (৩০)।


    এর আগে শুক্রবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কেওয়ারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

    মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রামের মসজিদের ইমাম নিয়ে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার মধ্যে মতবিরোধ চলে আসছিল। এর জেরে গত শুক্রবার তারা দুজন নিজেদের পছন্দের আলাদা ইমাম দিয়ে নামাজ পড়াতে চাওয়ায় দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। পরে নামাজ শেষে মসজিদ মাঠেই দুইপক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে কিল-ঘুষিতে মাথায় আঘাত পেয়ে মতি মিয়া জ্ঞান হারান। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মতি মিয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের চাচা।

    ঘটনার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাচাই শেষে তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাকি তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

    অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান বলেন, তিন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিরা গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চলমান। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ