ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • লালমনিরহাটে সাংবাদিক সামিউল ইসলাম সানি আর নেই 

    লালমনিরহাটে সাংবাদিক সামিউল ইসলাম সানি আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দৈনিক সংবাদ পত্রিকার পাটগ্রাম প্রতিনিধি সামিউল ইসলাম সানি গত  শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যাথা অনুভব করলে দ্রুত তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

    শনিবার (৭ মে) দিবাগত রাত ২টা ২৪মিনিটে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক সামিউল ইসলাম সানি (৪২) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, ১ ছেলে, ১ কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    আজ রোববার (৮ মে) দুপুর ২টা ১৫মিনিটে পাটগ্রাম হেলিপ্যাড মাঠে প্রথম ও পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ার ভিটা নিজ বাড়ীতে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ