ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভান্ডারিয়ায় হিন্দু ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত

    ভান্ডারিয়ায় হিন্দু ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে শনিবার (৭মে) রাতে সনাতন হিন্দু ধর্ম শিক্ষা ও সাংস্কৃতিক সম্মেলন-২০২২অনুষ্ঠিত হয়।  

    সদ্গুরু যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৭তম জন্মোৎব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল ওই দিন সকাল থেকে পর্যায়ক্রমে গুরু পূজা,সঙ্ঘগীতা ও শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ,দীক্ষা দান ও গুরু পূজা শেষে দুপুরে মহাপ্রসাদ বিতরণ। 

    বিকালে শিশু কেশোরদের মেধা বিকাশে প্রতিযোগিতামূলক গীতা পাঠ, ভজন সঙ্গীত, নৃত্য, সাধু সন্ন্যাসীদের বরণ, মাতৃ-পিতৃ পূজা, ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, সন্ধ্যায়  বিশ্ব শান্তি কামনায় বৈদিক শান্তিযজ্ঞ এবং রাতে ধর্মীয় সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান। যজ্ঞে পৌরহীত্য করেণ স্বামী গীতাত্মানন্দজী মহারাজ। পৃথক ভাবে এসকল অনুষ্ঠানের দৈত ভাবে উদ্বোধন করেন শ্রী বিজয়কৃষ্ম দে ও শ্রীমতি শৈল দে। 

    অনুষ্ঠানে স্বামী গীতাত্মানন্দজী মহারাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরিশাল, ঝালকাঠী ও পিরোজপুর জেলার প্রকল্প পরিচালক শ্রী সুশান্ত রঞ্জন রায়। প্রধান বক্তা ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অধ্যক্ষ শ্রী বিপুল বিহারী হালদার । 

    দুই দিন ব্যপি অনুষ্ঠানের শেষ দিন শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে প্রখ্যাত সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস এবং তার দলের অপর শিল্পী রুপকথা রানী মেঘার কণ্ঠে ধর্মীয় সাংস্কৃতিক সঙ্গীত উপভোগ করেন বিভিন্ন শ্রেণি পাশার হাজারো নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সী মাণুষ। 

    মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় কীর্ত্তনীয়া জানান, নিজস্ব প্রায় দের একর জমির উপর নির্মিত মন্দিরটিতে ছয় বছর ধরে এলাকা ছাড়াও পার্শবর্তী এলাকার শিশু কেশোরদের সনাতন ধর্ম বিষয়ে এবং দেশ ও বিশ্ব শান্তি কল্যাণে আত্মদানে উদ্ভুদ্ধ করার কার্যক্রম চালিয়ে আসছে। মন্দিরটির অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকারি বা বেসরকারি সহযোগিতাও কামনা তার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ