ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • দেশীয় মদপানে ইরানে ১০ জনের মৃত্যু

    দেশীয় মদপানে ইরানে ১০ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে দেশীয় মদপানে ১০ জনের মৃত্যু হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 

    আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের বন্দর আবাস শহরে মদ পানে ১০ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন নারীও রয়েছেন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১৯ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

    হরমোজগান ইউনিভার্সিট অব মেডিকেল সাইন্সের মুখপাত্র ফাতেমেহ নউরুজিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মাদকের বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ৭৫ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়। তবে কী ধরনের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

    পুলিশ জানিয়েছে, চলতি মাসের শুরুতে মাদকদ্রব্য উৎপাদন এবং সরবরাহের দায়ে তারা ৮ জনকে গ্রেফতার করেছিলেন। ইরানে মাদক বিক্রি এবং গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ।

    ২০২০ সালে করোনা মহামারির সময় ইরানে মাদক গ্রহণে প্রায় ৭০০ মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়। মৃত ব্যক্তিরা ‘মাদক গ্রহণে করোনা নিরাময় হবে’ ভেবে মাদক গ্রহণ করেছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ