ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালিত

    চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    "মানবিক হও" এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। 

    রবিবার (০৮ মে) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। 

    র‍্যালী শেষে জেলা পরিষদের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য আব্দুর রাকিবের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। 

    সভার সভাপতিত্ব করেন, জেলা রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিম-উদ-দৌলা চৌধুরী। বক্তব্য রাখেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহমুদুর রহমান সান্টু, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট প্রধান সুমাইয়া ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ