ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি

    রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার।

    মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন রুহুল কবির রিজভীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা উন্নতি হয়েছে।

    সার্বিক অবস্থাও ভালো। তার জ্বর নেই, কাশিও কমেছে। প্রতিদিন এক্সরে করে তার ফুসফুসের অবস্থা দেখা হয়। আজকের  এক্সরের রিপোর্ট আরেকটু ভালো পাওয়া গেছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।
    তার রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আরিফুর রহমান তুষার।

    গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ