ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন 
  • কাজের মেয়ে সেজে ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি!

    কাজের মেয়ে সেজে ১৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজের মেয়ে সেজে বাড়িতে ঢুকে ১৩ দিনের মাথায় ১২ লাখ ৭৫ হাজার টাকার স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর অভিযোগ উঠেছে তানিয়া আক্তার (২১) নামে এক তরুণীর বিরুদ্ধে। রবিবার সকালে স্বর্ণ ব্যবসায়ী শামীম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গত ৪ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

    শামীম মিয়া জানান, তার যাত্রামুড়া এলাকায় বধূয়া জুয়ালার্স নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। তানিয়া আক্তার সেই দোকানে নিয়মিত আসতেন। এ সময় তার সঙ্গে মেয়েটির কথা হলে তিনি জানতে পারেন চাকরি না থাকায় তার সংসার চালাতে কষ্টের অসহায়ত্বের কথা। এ সময় তরুণী তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে বলেন। পরে শামীম মিয়া মেয়েটিকে তাদের বাড়িতে নিয়ে তার স্ত্রীর কাজে সহযোগিতা করতে রেখে দেয়। সেই সুবাদে মেয়েটি ভালো কাজকর্মও করে এবং শামীম ও তার পরিবারের বিশ্বাসী হয়ে উঠে।

    এদিকে, শামীম মিয়া ঈদের আগের দিন (গত ২ মে) রাতে নিরাপত্তার চিন্তাভাবনা করে কাস্টমারদের বিভিন্ন ধরনের ১০ ভরি স্বর্ণালঙ্কার বাড়িতে নিয়ে আসেন। তবে গত ৪ মে রাত সাড়ে ১১টার দিকে শামীম মিয়া বাহিরে থাকায় তার স্ত্রী বিলকিস আক্তারকে দইয়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় তানিয়া। এ সময় তানিয়া ড্রয়ারে রাখা ১০ ভরি ও স্ত্রীর ৭ ভরি মোট ১৭ ভরি স্বর্ণালঙ্কার সাথে করে নিয়ে যায়।

    এ ব্যাপারে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, এ ঘটনায় চুরির মামলা হয়েছে। কাজের মেয়েকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ