ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • আফগান নারীদের মুখ ঢাকা বোরকা পরার নির্দেশ

    আফগান নারীদের মুখ ঢাকা বোরকা পরার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। এ সংক্রান্ত একটি ডিক্রি জারি করা হয়েছে। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছে- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

    ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

    ডিক্রিতে বলা হয়েছে- কোনো নারী বাড়ির বাইরে মুখ ঢেকে বের না হলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে সরকারি কর্মকর্তারা সাক্ষাৎ করবেন এবং তাকে গ্রেফতার করা হতে পারে কিংবা তিনি সরকারি চাকরিজীবী হলে তাকে বরখাস্ত করা হবে।  

    তালেবান জানিয়েছে, মুখ ঢেকে রাখার জন্য বোরকা হচ্ছে আদর্শ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম দফা শাসনামলে আফগান নারীদের এ ধরনের বোরকা পরতে বাধ্য করা হতো। আফগানিস্তানে বেশিরভাগ নারীই মাথায় স্কার্প পরেন, কিন্তু কাবুলের মতো শহরাঞ্চলে অনেকেই তাদের ঢেকে রাখেন না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ