ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইউক্রেনে স্কুলে বোমা হামলায় নিহত ৬০

    ইউক্রেনে স্কুলে বোমা হামলায় নিহত ৬০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের পূর্বাঞ্চলীয় বিলোহোরিভকা গ্রামের একটি স্কুলে রাশিয়ার বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে গতকাল রোববার লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই জানান, 'রাশিয়ান বাহিনী স্কুলে বোমা হামলা চালিয়েছে। এতে দুই জনের নিহতের খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপ থেকে আরও ৩০ জন বেসামরিক নাগরিককে বের করে আনা হয়েছে'।

    ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই স্কুল ভবনে ৯০ জন লোক আশ্রয় নিয়েছিলেন এবং হামলার পর তাদের মধ্যে ৩০ জনকে উদ্ধার করা সম্ভব হয়।

    সোমবার মস্কোর বিজয় দিবস উদযাপনে বাড়তি নজর রাশিয়ায়। ইউক্রেন নিয়ে দিতে পারে বড় ঘোষণা।

    এদিকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সাত শিল্পোন্নত দেশের সংগঠন জি-৭। সংগঠনটির নেতারা বলেছেন, তারা রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা ধাপে ধাপে কমিয়ে আনবেন।

    অন্যদিকে, যুদ্ধ পরিস্থিতির ভেতরেই ইউক্রেন সফর করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার এক অঘোষিত সফরে রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। এ সময় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দেন।

    এছাড়া শীর্ষ দুই মন্ত্রীর পর এবার ইউক্রেন সফর করলেন মার্কিন ফার্স্টলেডি জিল বাইডেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ