ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে

    ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনে আক্রমণ করার জন্য ইতিহাস রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা ইউক্রেনীয়রা আমাদের মাতৃভূমিকে রক্ষা, বিজয় এবং ন্যায়বিচার বহালের জন্য লড়াই করে যাব। দখলদারদের থেকে ইউক্রেনকে আজ, আগামীকাল অথবা যেকোনো দিন মুক্ত করা প্রয়োজন।

    এর আগে গতকাল নাৎসিবাহিনীর বিরুদ্ধে মিত্রশক্তির ৭৭তম বিজয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করছি। এ কারণে এ যুদ্ধে আমরা জয়ী হবো।
    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন,  দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা যে অবদান রেখেছে, তা আমরা কখনো ভুলব না। ওই যুদ্ধে ইউক্রেনের ৮০ লাখেরও বেশি  মানুষ নিহত হয়েছিল উল্লেখ করে জেলেনস্কি বলেন,  খুব শিগগিরই ইউক্রেনের দুইটি বিজয় দিবস হবে, আর অন্যদের কোনো বিজয় দিবস থাকবে না। এ সময় জেলেনস্কি বলেন, তখনো আমরা জিতেছিলাম, এখনো জিতব। নাৎসিবাদের বিরুদ্ধে শুভ বিজয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ