ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • শ্রীলঙ্কায় রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন

    শ্রীলঙ্কায় রাজাপাকসের পৈত্রিক বাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সঙ্কট সমাধানে ব্যর্থ হওয়ায় সরকারের ওপর ক্ষিপ্ত শ্রীলঙ্কার জনগণ। দেশটির সরকারে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দিচ্ছে রাজাপাকসে পরিবারের সদস্যরা। তাই অর্থনতিক সঙ্কটের জন্য তারাও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন। জনগণের ক্ষোভের মুখে গতকাল সোমবার ছোট ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এর কয়েক ঘণ্টা পরই হাম্বানটোটায় রাজাপাকসেদের পৈত্রিক বাড়িতে আগুন দেওয়া হয়। ডেইলি মিররের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। 

    ভিডিও ফুটেজে দেখা গেছে, হাম্বানটোটার মেদামুলানায় রাজাপাকসে পরিবারের বাড়িটি জ্বলছে। মাহিন্দা ও গোতাবায়ার বাবার স্মৃতিরক্ষার্থে তৈরি স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। কুরুনেগালায় মাহিন্দা রাজাপাকসের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।

    এর আগে মাহিন্দা রাজাপাকসের সমর্থকরা সরকারবিরোধীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় এবং সরকারবিরোধীরা আরও বেশি ক্ষিপ্ত হয়। এরপর বিক্ষোভ আরও সহিংস রূপ ধারণ করে। কয়েকজন মন্ত্রী ও আইনপ্রণেতাদের সম্পত্তিও ধ্বংস করেছেন বিক্ষোভকারীরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ