ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • গোডাউনে মিললো ১৮ হাজার লিটার ভোজ্যতেল

    গোডাউনে মিললো ১৮ হাজার লিটার ভোজ্যতেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈশ্বরদী বাজারের শ্যামল স্টোরের গোডাউনে অভিযান চালিয়ে ১০ হাজার লিটার খোলা ভোজ্য সোয়াবিন তেল, ১২৪৪ লিটার বোতলজাত তেল ও ৭ হাজার লিটার সরিষার মজুত তেল উদ্ধার করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    ঈদের আগে এসব ভোজ্যতেল সংগ্রহ করে নিজের গুদামে অবৈধভাবে মজুত করেছিলেন শ্যামল স্টোরের মালিক শ্যামল দত্ত পাল।


    মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় শহরের নূরমহল্লা মাতৃমন্দিরের সামনে শ্যামল পালের গোডাউনে অভিযান পরিচালনা করেন পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিুরুল ইসলাম। এ সময় তিনি ২০ হাজার টাকা জরিমানা ও মজুতকৃত ভোজ্যতেল জনসম্মুখে ঈদের পূর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করার নির্দেশ দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঈশ্বরদীর নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান।

    তবে বিপুল পরিমাণ ভোজ্যতেল আটকের পর মাত্র ২০ হাজার টাকা জরিমানা করায় উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

    স্বপন হোসেন নামে এক ক্রেতা জানান, শ্যামল পালের গোডাউন মালামাল জব্দ ও সিলগালা করা উচিত ছিল। শ্যামল পালের মতো আরো বেশ কয়েকজন তেল মজুতদার ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার দাবি জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ