ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ছাড়াল

    বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ছাড়াল
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৬ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৫৯৫ জন এবং মারা গেছে ৩৪ লাখ চার হাজার ২৭৯ জন।

    বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৩৭৩ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৯৪৩ জন।

    বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে এক লাখ এক হাজার ৭০৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

    বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৪৩৯ জন এবং মারা গেছে ছয় লাখ ৫৩৩ জন।

    বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, স্পেন ও জার্মানি।

    ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জন এবং মারা গেছে দুই লাখ ৭৮ হাজার ৭৫১ জন।

    ভারতের পরের অবস্থানে থাকা ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জন এবং মারা গেছে চার লাখ ৩৬ হাজার ৮৬২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ