ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • কিশোরগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন

    কিশোরগঞ্জে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার দুটি প্রতিষ্ঠানে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদের ছাদে এবং অপরটি নিকলী উপজেলার শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে।

    কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন এর বিশেষ বরাদ্দ টিআর প্রকল্পের আওতায় মঙ্গলবার (১০ মে) এ দুটি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়। 

    এর মাধ্যমে সাড়ে তিনশ ফুট ব্যাসার্ধের মধ্যে মানুষ ও প্রাণী নিরাপদ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মো. আফজাল হোসেন এমপি বলেন, বজ্রপাতে হাওর অঞ্চলের মানুষ ও প্রাণী সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাদেরকে রক্ষার লক্ষ্যেই বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে হাওরবেষ্টিত সবগুলো ইউনিয়নকে এ প্রকল্পের আওতায় আনা হবে।


    আরএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ