ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • বজ্রনিরোধক যন্ত্র স্থাপন

    বজ্রনিরোধক যন্ত্র স্থাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বজ্রপাত থেকে রক্ষা পেতে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার দু’টি প্রতিষ্ঠানে বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) এ দু’টি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হয়।

    এর মধ্যে একটি বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়ন পরিষদের ছাদে এবং অপরটি নিকলী উপজেলার শহীদ স্মরণীকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাদে স্থাপন করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর মাধ্যমে সাড়ে ৩০০ ফুট ব্যাসার্ধের মধ্যে মানুষ ও প্রাণী নিরাপদ থাকবে বলে আশা করা হচ্ছে।

    কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বিশেষ বরাদ্দ টিআর প্রকল্পের আওতায় এ দু’টি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করা হলো।  

    সংসদ সদস্য মো. আফজাল হোসেনের এপিএস মোহাম্মদ আকরামুল হক জানান, পর্যায়ক্রমে হাওড় বেষ্টিত সবগুলো ইউনিয়নকে এ প্রকল্পের আওতায় আনা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ