ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত

    ইসরায়েলি বাহিনীর গুলিতে আল-জাজিরার সাংবাদিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরে শিরিন আবু আকলেহ নামে আল-জাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

    ফিলিস্তিনের রামাল্লা থেকে আল জাজিরার নিদা ইব্রাহিম জানিয়েছেন, সম্ভবত জেনিন শহরের কাছে ইসরায়েলি অভিযান কভার করার সময় বুধবার (১১ মে) তাকে হত্যা করা হয়েছিল।

    তিনি বলেন, আমরা এখন যা জানি তা হল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শিরিন আবু আকলেহ'র মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি জেনিনে ইসরাইলি বাহিনীর কর্মকাণ্ড কভার করছিলেন। দখলকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে বুধবার ইসরায়েলি অভিযান কভার করার সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

    তিনি আরও বলেন,তার এমন মৃত্যুতে আমরা সবাই খুবই মর্মাহত। এ ঘটনা আমাদের জন্য একটি বড় ধাক্কা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ