ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত

    আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা। বুধবার (১১ মে) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে লাতিন আমেরিকার দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।

    ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার সান আন্তোনিও দে লস কোবরেস শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯৩ কিলোমিটার গভীরে।

    আর্জেন্টিনা ছাড়াও শক্তিশালী এ ভূকম্পনের প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ বলিভিয়া, চিলি এবং প্যারাগুয়েতেও।
    ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত ওই অঞ্চলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ