ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ওয়াইফাই না থাকায় ৪ মাসে তিন দফা আত্মহত্যার চেষ্টা

    ওয়াইফাই না থাকায় ৪ মাসে তিন দফা আত্মহত্যার চেষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাড়িতে ওয়াইফাই না থাকায় এক কিশোরী বধূ বিয়ের চার মাসের মধ্যে তিনবার আত্মহত্যার চেষ্টা করেছে। ওই কিশোরী বধূর নাম ফারহানা খাতুন (১৫)। তিনি গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামের ইকতিয়ার হোসেনের স্ত্রী। বর্তমানে ফারহানা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

    ফারহানার স্বামী ইকতিয়ার হোসেন বলেন, আমি মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলাম, ফিরে এসে দেখি ফারহানা ঘরের মধ্যে বসে ঢুলছে। তাকে জিজ্ঞাসা করলে বলে ‘তোমার সব ওষুধ এক সঙ্গে খেয়ে ফেলেছি। ’ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসি।

    তিনি আরও বলেন, এর আগেও দুবার ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে সে। ১৫ দিন আগে গরুর জন্য আনা ওষুধ সবগুলো এক সঙ্গে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

    ইকতিয়ার বলেন, আমি বিএ পাশ করেছি কিন্তু কোনো চাকরি পাচ্ছি না। এর মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের। কিছুটা হতাশাগ্রস্ত আমি। আমার মাথায় বেশ যন্ত্রণা হয়, এ কারণে মাঝেমধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। যন্ত্রণার কমানোর জন্য ডাক্তার আমাকে কিছু ওষুধ খেতে দেয়। গত রাতে ফারহানা মিনারিল প্লাস, ভাটিনর ও ইসিপপ্লান বড়ি এক সঙ্গে খেয়ে ফেলে।

    আত্মহত্যার চেষ্টার কারণ সম্পর্কে তিনি বলেন, বাড়িতে ওয়াইফাই নিতে বলেছিল ফারহানা তা না নেয়ায় রাগে সে এ কাণ্ড করেছে।

    ফারহানার মা সোনিয়া খাতুন বলেন, মেয়ের বয়স মাত্র ১৪ বছর। তার শরীরে রাগ বেশি। কোনো কিছু বললেই সে পাগলামী শুরু করে।

    গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বোধাদীপ্ত দাশ পিকলু (বিডি দাশ) জানান, বর্তমানে ফারহানা আশঙ্কামুক্ত। তার পেট ওয়াশ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে সুস্থ হতে কয়েকদিন সময় লাগবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ