ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

    ঠাকুরগাঁওয়ে  গৃহবধূকে ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ চেষ্টা সহ নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত আসামীকে দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

    মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গড়েয়া বাজার সংলগ্ন তাদের ভাড়া বাসায় এক জনাকীর্ণ পরিবেশে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগির স্বামী রহিমুল হক।

    সংবাদ সম্মেলনে রহিমুল হক জানান, তিনি একজন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ী। গড়েয়া বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।সেখানে স্থানীয় আশরাফুল আলম মানিক নামে এক প্রভাবশালী ব্যক্তি তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা না পেয়ে পুলিশ দিয়ে হয়রানি করতে গত ১৯ এপ্রিল তার বাসায় সদর থানার এক এস আইকে নিয়ে যায় এবং হুমকি-ধামকি দিয়ে রহিমুল ও তার শ্যালক উমর ফারুক থানায় নিয়ে যায়। 

    এ সময় রহিমুল তার কাছে থাকা ব্যবসার দুই লক্ষ ২৬ হাজার টাকা তার স্ত্রী রুপা বেগমের কাছে দিয়ে যায়, যা দেখে ফেলে মানিক।এরপর থানা থেকে তাদের ছাড়িয়ে আনার জন্য মানিক নামের ওই ব্যক্তি রুপা বেগমের নিকট ২ লক্ষ টাকা দাবি করে, রুপা তা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে মানিক তার স্ত্রীর সাথে জবরদস্তি করে এবং ধর্ষণ চেষ্টা চালায়। পরে তার চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে রুপা বেগমের কাছে থাকা ২ লক্ষ ২৬ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় সেই প্রভাবশালী মানিক।

    পরে রাতে কোন অভিযোগ না থাকায় থানা থেকে ছাড়া পেয়ে রহিমুল বাসায় ফিরে জানতে পারেন তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টা চালিয়ে তার স্ত্রীর হাতে দিয়ে যাওয়া ২,২৬,০০০টাকা ছিনিয়ে নিয়ে গেছে সেই মানিক। এ ঘটনায় গত ২৭ এপ্রিল রুপা বেগম বাদী হয়ে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঠাকুরগাঁওয়ে একটি মামলা দায়ের করেছেন।এদিকে মামলা দায়ের করার পর থেকেই বিভিন্ন ধরণের ভয়-ভীতি প্রদর্শনসহ মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আশরাফুল আলম মানিক ও তার নিয়ন্ত্রিত লোকজন।

    রহিমুল আরও জানান, অপরাধীকে না গ্রেফতার করায় আমরা পরিবার নিয়ে শঙ্কায় দিন অতিবাহিত করছি। ব্যবসার পুঁজি ছিনিয়ে নেওয়ায় ব্যবসাও করতে পারছি না। এসময় আসামীকে দ্রুত গ্রেফতার সহ তার শাস্তির জোর দাবি জানান তিনি।

    এ বিষয়ে জানতে অভিযুক্ত আশরাফুল আলম মানিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ