ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • গোমস্তাপুরে বৃদ্ধার লাশ উদ্ধার 

    গোমস্তাপুরে বৃদ্ধার লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের পার্বতীপুর ইউনিয়নের নজরপুর গ্রামের আড্ডা-রহনপুর সড়কের পার্শ্বে থেকে নজরুল ইসলাম(কসাই) (৬০) নামে একজনের লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। নিহত নজরুল ইসলাম(কসাই) গোমস্তাপুর উপজেলার  রহনপুর ইউনিয়ানের বংপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান বুধবার সকাল ৭ টার দিকে নজরপুর এলাকায় আড্ডা-রহনপুর সড়কের পাশে লাশটি পরে থাকা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারা আরও বলেন গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্ৰামের তার দ্বিতীয় স্ত্রী লালবানু বেগমের বাড়িতে গতকাল রাতে নজরুল ইসলাম কসাই ঘুমিয়ে ছিল। মধ্যরাতে হঠাৎ একটি ফোন কল আসলে নজরুল ইসলাম (কসাই) বাড়ি থেকে বের হয়ে যায় । সকালে রাস্তার পাশে তার লাশ দেখতে পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। নিহত নজরুল ইসলাম (কসাই) এর তিনটি স্ত্রী রয়েছে বলে জানা গেছে।

    গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত নজরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আশা হয়েছে এবং চাঁপাইনবাবগঞ্জের আধুনিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এ ব্যাপারে তার স্ত্রী লাল বানু ও ছেলে মিজান এবং তার এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। হত্যাকারি যেই হোক না কেন তাকে দ্রুত গ্ৰেপ্তার করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ