ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
  • চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর পাড়ে ভূট্ট্রা জমিতে শ্যালোম্যাশিনে পানি দেয়ার সময় সাপের কামড়ে কৃষকের মৃত্যু হয়েছে।  মৃত্যু বেলাল উদ্দিন (৩২) ভোলাহাট উপজেলার বজরাটেক ঈদগাহপাড়া গ্রামের মহিউদ্দিন রাড়ীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক। 

    তাঁর স্বজন মো. সাদ্দাম আলী জানান, বুধবার সকালে নিজের স্যালোম্যাশিনে অন্যের ভূট্ট্রার জমিতে মহানন্দা নদী থেকে পানি তুলে সেচ দিচ্ছিলেন। পানি দেয়ার সময় জমির চারেদিক ঘুরাঘুরি করার সময় সকালে সাপে কামড় দেয় বেলালকে। 

    এ সময় খবর পেয়ে তাঁকে বেলা সাড়ে ১২টার দিকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঐ হাসপাতালে নেয়ার আগেই  তাঁর মৃত্যু হয়। 

    ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক ডা. মো. ইসারুল ইসলাম তুষার জানান, সাপে কাটার রুগী আসলে প্রাথমিক ভাবে চিকিৎসা করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুনেছি সেখানে নেয়ার পূর্বেই রোগীর মৃত্যু হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ